১০০% অ্যান্টিবায়োটিক-মুক্ত

ক্ষতিকর রাসায়নিকযুক্ত প্রোটিন অস্বাস্থ্যকর।নিরাপদ থাকুন, সুস্থ থাকুন।

আপনার পোলট্রি ও ডেইরি খামারকে রোগমুক্ত, নিরাপদ এবং লাভজনক করতে ‘অর্গাভেট মেডিসিন লিমিটেড’ নিয়ে এসেছে সম্পূর্ণ রাসায়নিক টক্সিন-মুক্ত এবং ল্যাব পরীক্ষিত ন্যাচারাল ঔষধ।

কেন আমাদের বেছে নেবেন

একটি নিরাপদ খামার গড়ার প্রত্যয়

সম্পূর্ণ অর্গানিক ফর্মুলা

সম্পূর্ণ অর্গানিক ফর্মুলা

আমাদের প্রতিটি ঔষধ প্রাকৃতিক উপাদান ও হার্বাল এক্সট্র্যাক্ট দিয়ে তৈরি, যা প্রাণীর রোগ প্রতিরোধ ক্ষমতা প্রাকৃতিকভাবে বৃদ্ধি করে।

অ্যান্টিবায়োটিক মুক্ত

অ্যান্টিবায়োটিক মুক্ত

মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিকের ব্যবহার রোধ করে আমরা নিশ্চিত করি শতভাগ নিরাপদ মাংস ও ডিম, যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়।

ল্যাব পরীক্ষিত ও প্রমাণিত

ল্যাব পরীক্ষিত ও প্রমাণিত

আমাদের প্রতিটি পণ্য আধুনিক ল্যাবে পরীক্ষিত এবং খামারে প্রমাণিত। কম খরচে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

আমরা কারা

সুস্থ প্রাণী মানেই সুস্থ আগামী

অর্গাভেট মেডিসিন লিমিটেড বাংলাদেশের পোলট্রি ও এগ্রো-ফার্মা সেক্টরে একটি নতুন দিগন্তের নাম। ক্ষতিকর রাসায়নিক ও অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার আজ একটি বড় শঙ্কার বিষয়। আমরা এমন উদ্ভাবনী ঔষধ বাজারজাত করছি, যা খামারের মৃত্যুহার কমায়, উৎপাদন বাড়ায় এবং মানুষের জন্য নিরাপদ প্রোটিন নিশ্চিত করে।

বিস্তারিত জানুন
Orgavet Medicine Package
১০০০ × ৩৫ days

আমাদের প্যাকেজ

১০০০ মুরগির জন্য সম্পূর্ণ অর্গাভেট প্যাকেজ

১০০০ মুরগির ৩৫ দিন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ ও বেড়ে ওঠার জন্য একটি অর্গাভেট (সম্পূর্ণ জৈব ঔষধ) প্যাকেজ-ই যথেষ্ট। সম্পূর্ণ অর্গানিক ফর্মুলা, প্রাকৃতিক উপাদান এবং ভেটেরিনারি বিশেষজ্ঞের পরামর্শসহ পাবেন একটি প্যাকেজে।

  • ২৪ ঘন্টা টেকনিক্যাল সাপোর্ট ও টোল ফ্রি কল
  • অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ
  • সিডিউল মোতাবেক ঔষধ প্রয়োগের নির্দেশিকা

সচেতনতা

ক্ষতিকর রাসায়নিক ছাড়াই সুস্থ খামার

আমাদের মুল লক্ষ পারত পক্ষে কোন প্রকার এন্টিবায়োটিকের ব্যাবহার না করে স্বল্প ব্যায়ে স্বাস্থ্য সম্মত প্রানিজ আমিষ উৎপাদনের মাধ্যমে খামারিদের কে লাভবান করা এবং মানব স্বাস্থ্যের জন্য ঝুকি মুক্ত আমিষ সরবরাহ করা।

প্রায় ৮০ হাজার গ্রাম নিয়ে আমাদের বাংলাদেশ। বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠি আদিকাল থেকে হাঁস-মুরগি লালন পালন করে আসছে। এই হাঁস-মুরগি লালন পালন একদিকে যেমন পুষ্টির ঘাটতি পুরণ করে, অন্যদিকে আর্থিকভাবে স্বাবলম্বী করে। ধীরে ধীরে এই গৃহপালিত হাঁস-মুরগি আজ দেশের বৃহৎ শিল্পে রূপ লাভ করেছে। বর্তমানে আমাদের দেশে প্রায় ২৭ কোটি মুরগি ও ৫ কোটি হাঁস আছে।

শিল্পে রূপান্তরিত এই হাঁস-মুরগি বাংলার জনগণের পুষ্টির অন্যতম উৎস আমিষ সরবরাহ, বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য বিমোচনসহ অর্থনৈতিকভাবে দেশকে স্বাবলম্বী করছে। এসডিজিতে যে ১৭টি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তার মধ্যে ১৪টিই লক্ষ্য অর্জনে কোন না কোন ভাবে পোল্ট্রি শিল্প শিল্পের সংশ্লিষ্টতা রয়েছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) গাইডলাইন অনুসারে একজন মানুষকে বছরে ন্যূনতম ১০৪টি ডিম ও দৈনিক ১২০ গ্রাম মাংস খেতে হবে। প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাবে দেশে বর্তমানে যে পরিমাণ ডিম এবং মাংস উৎপাদন হচ্ছে তাতে এই চাহিদা পূরণ হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ডিম ও মাংসের এই প্রাপ্যতা নিশ্চিত হওয়ার বড় কারণ হলো দেশে মুরগির ও ডিমের উৎপাদন বৃদ্ধি।

প্রাণিসম্পদ অধিদপ্তরের লাইভস্টক ইকোনমির প্রতিবেদন অনুসারে, সরকারি হিসাবে দেশে বছরে মাংসের চাহিদা রয়েছে ৭৩ লাখ মেট্রিক টন। বর্তমানে মুরগিসহ দেশের মাংস উৎপাদন হচ্ছে প্রায় ৭৭ লাখ টন। দেশে ডিমের চাহিদা রয়েছে বছরে এক হাজার ৭৩২.৬৪ কোটি পিস। উৎপাদন হচ্ছে এক হাজার ৭৩৬.৪৩ কোটি পিস। গত অর্থবছর (২০১৯-২০) দেশে মোট হাঁস-মুরগি উৎপাদন হয়েছে ৩৫ কোটি ৬৫ লাখ। আগের বছর ছিল ৩৪ লাখ ৭০ হাজার।

১০০%
অর্গানিক উপাদান
৩৫ দিন
পূর্ণ সুরক্ষা প্যাকেজ
অ্যান্টিবায়োটিক
খামার

বিদায়ী অর্থবছর দেশে মুরগির উৎপাদন ছিল ২৯ কোটি ৬৬ লাখ আর হাঁসের উৎপাদন ছিল পাঁচ কোটি ৯৭ লাখ। আগের অর্থবছর মুরগির উৎপাদন ছিল ২৮ কোটি ৯২ লাখ ও হাঁসের উৎপাদন ছিল পাঁচ লাখ ৭৭ হাজারটি। বছর দশেক আগেও (২০১০-১১) দেশে হাঁস-মুরগিসহ পোল্ট্রির উৎপাদন ছিল ২৭ কোটি ৮৮ লাখ। অর্থাৎ গত ১০ বছরে পোল্ট্রি শিল্পে বার্ষিক উৎপাদন বেড়েছে প্রায় আট কোটি। সমহারে বেড়েছে ডিমের উৎপাদনও। দেশে সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০) ডিমের উৎপাদন ছিল এক হাজার ৭৩৬ কোটি পিস। আগের বছর ছিল এক হাজার ৭১১ কোটি পিস। বছর দশকে আগেও ডিমের উৎপাদন ছিল অর্ধেকেরও কম। ২০১০-১১ সালে দেশে ডিমের উৎপাদন হয় ৫৭৪.২৪ কোটি পিস।

ইতিমধ্যে আমাদের দেশে প্রায় ২ লক্ষের মতো বাণিজ্যিক ব্রয়লার ও লেয়ার খামার গড়ে উঠেছে, পাশাপাশি ৮ টি গ্র্যান্ড প্যারেন্ট ফার্মসহ ২০০ এর অধিক ব্রয়লার ও লেয়ার প্যারেন্ট খামার গড়ে উঠেছে, এছাড়া ৫০০ থেকে ৬০০ এর মতো সোনালী প্যারেন্ট খামার গড়ে উঠেছে। এই সব প্যারেন্ট খামার হতে প্রতি সপ্তাহে ১ কোটি এর বেশি ব্রয়লার বাচ্চা, ২০ লক্ষ এর বেশি লেয়ার ও ৩০ লক্ষ এর বেশি সোনালী বাচ্চা উৎপাদন হচ্ছে। দুই শতাধিক এর উপর ফিড প্রস্তুতকারক কোম্পানী ফিড প্রস্তুত ও বাজারজাত করে আসছে। আদিকাল থেকে আমাদের দেশে হাঁস-মুরগি লালিত পালিত হয়ে আসলেও ৯০ এর দশক থেকে মূলত এটা শিল্পে রূপ নিতে থাকে।

এক সময় আমাদের দেশে প্রচুর হাঁস-মুরগি বিভিন্ন অসুখে মারা যেত। ধীরে ধীরে চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসতে থাকে। ফলে উন্নত চিকিৎসা ও উন্নত ঔষধ ও উন্নত খামার ব্যবস্থাপনার কারণে এ দেশের হাঁস মুরগির বিভিন্ন ধরণের অসুখ হতে বাঁচানো সম্ভব হচ্ছে।

পোল্ট্রি শিল্পে ঔষধ এর মাত্রা দিন দিন বেড়েই চলেছে। দেশের অসংখ্য কোম্পানি বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করে বাজারজাত করছে। ব্যাপক আকারে এন্টিবায়োটিকের ব্যবহারও মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এর ফলে খামারিদের উৎপাদন খরচ ক্রমেই বেড়েই চলেছে। খামারিদের উৎপাদন খরচ কমানো এবং স্বাস্থ্য সম্মত প্রাণিজ আমিষ উৎপাদনের লক্ষ্যে হাঁস-মুরগির চিকিৎসার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়।

সেই লক্ষ্যে দীর্ঘ ৭ থেকে ৮ বৎসর হাঁস এবং মুরগির উপর ক্ষুদ্র আকারে গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়। এই গবেষণাটি সফল পর্যায়ে পৌঁছে যায়। আমরা ঈর্ষানীয় সফলতা অর্জন করি। যদিও কোন ঔষধ কোম্পানির সাথে প্রতিযোগিতা আমাদের উদ্দেশ্য না।

সেই লক্ষ্যে দীর্ঘ ৭ থেকে ৮ বৎসর হাঁস এবং মুরগির উপর ক্ষুদ্র আকারে গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়। এই গবেষণাটি সফল পর্যায়ে পৌঁছে যায়। আমরা ঈর্ষানীয় সফলতা অর্জন করি। যদিও কোন ঔষধ কোম্পানির সাথে প্রতিযোগিতা আমাদের উদ্দেশ্য না।

আমাদের পণ্যসমূহ

খামারিদের আস্থার প্রতীক

ল্যাব রিপোর্ট ও বিশ্বাসযোগ্যতা

গুণগত মানে আপস নয়

আমাদের প্রতিটি পণ্য বাজারজাত করার পূর্বে কঠোর মান নিয়ন্ত্রণ (Quality Control) প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। আমরা খামারিদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে ল্যাব টেস্ট রিপোর্টগুলো ওয়েবসাইটের মাধ্যমে সবার জন্য উন্মুক্ত রেখেছি।

QC সার্টিফাইডল্যাব টেস্টেডমেইড ইন বাংলাদেশ
ল্যাব রিপোর্টগুলো দেখুন

অর্গাভেট-এর কার্যক্রম

স্বাস্থ্যকর ব্যবস্থাপনা

পরিষ্কার ও জীবাণুমুক্ত খামার

সঠিক খাদ্য পরামর্শ

বয়স অনুযায়ী পুষ্টিকর খাবার

যত্নশীল লালনপালন

প্রাণীর প্রতি সদয় আচরণ

ক্যামেরায় দেখুন অর্গাভেট

আমাদের ল্যাব, খামার ও পণ্যের পেছনের গল্প এক ঝলকে।

পরামর্শ নিন

খামার গাইডলাইন

প্রমাণিত খামার পদ্ধতি অনুসরণ

যেকোনো সমস্যা জানান

২৪/৭ ভেটেরিনারি সহায়তা

নিরাপদ খামার

অ্যান্টিবায়োটিক-মুক্ত উৎপাদন